বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বদরুল হক বায়রার নতুন প্রশাসক
বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এ নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হক।
বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
সংগঠনটির বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল শেষ হতে চলায় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ বদরুল হক আগামী ২৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে দায়িত্ব নিবেন। তাকে ০৪ (চার) মাসের জন্য প্রাথমিকভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
মোহাম্মদ বদরুল হক বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) এর প্রশাসন ক্যাডারের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব হিসেবে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণে এবং বাস্তবায়ন কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (যুগ্মসচিব) পদে কাজ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে বায়রার সর্বশেষ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল শেষ হয়। পরে বায়রায় প্রশাসক হিসেবে মো. আশরাফ হোসেনকে নিয়োগ দেয় সরকার।
বায়রার বর্তমান প্রশাসক মো. আশরাফ হোসেনের নানা টালবাহানা এবং চরম উদাসিনতার দরুণ বায়রার দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে না। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ১১৯/২০২৬ এর পেক্ষিতে আদালত প্রশাসকের মেয়াদ ২(দুই) মাস বৃদ্ধি করে যা আগামী ২৫ এপ্রিল শেষ হবে।
বায়রা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নিবন্ধিত বাণিজ্য সংগঠন যা আন্তর্জাতিক জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত এজেন্সিগুলোর প্রতিনিধিত্ব করে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতেই সরকার এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।
Shamiur Rahman

Please share your comment: