প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব পদে দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমনকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আতিকুর রহমান রুমনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আব্দুর রহমান সানি
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আতিকুর রহমান রুমন জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতা প্রাপ্য হবেন। নিয়োগের এই আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যত দিন সন্তুষ্ট থাকবেন (যেটি আগে ঘটে), তত দিন পর্যন্ত আতিকুর রহমান রুমন এই পদে বহাল থাকবেন।
জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে একটি আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে, দিনকালের সম্পাদক ও প্রকাশক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই পত্রিকাটির দায়িত্বভার গ্রহন করেছিলেন আতিকুর রহমান রুমন। তবে, এখন তাকেও এই দায়িত্ব ছাড়তে হবে।
Shamiur Rahman
