প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হলেন মেহেদুল ইসলাম

Published: 19 February 2026 03:02

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব-২ পদে মো: মেহেদুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো: মেহেদুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মো: মেহেদুল ইসলাম জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতা প্রাপ্য হবেন। নিয়োগের এই আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আব্দুর রহমান সানি

প্রজ্ঞাপন অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যত দিন সন্তুষ্ট থাকবেন (যেটি আগে ঘটে), তত দিন পর্যন্ত মো: মেহেদুল ইসলাম এই পদে বহাল থাকবেন।

জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে একটি আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Shamiur Rahman

Related