অবশেষে চেয়ার ছাড়লেন কালিহাতীর সেই উপজেলা প্রকৌশলী

Published: 03 May 2026 17:05

অবশেষে চেয়ার ছাড়লেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিদায়ী প্রকৌশলী আরিফ হোসেন| বৃহস্পতিবার বিকেলে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এর উপস্থিতিতে নতুন প্রকৌশলী সানোয়ার হোসেনকে লিখি

অবশেষে চেয়ার ছাড়লেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিদায়ী প্রকৌশলী আরিফ হোসেন। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এর উপস্থিতিতে নতুন প্রকৌশলী সানোয়ার হোসেনকে লিখিত দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

এর আগে, দ্য ফিন্যান্স টুডে'তে “মধুর মজায় চেয়ার ছাড়তে নারাজ প্রকৌশলী আরিফ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই উর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়ে। পরে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের হস্তক্ষেপে বুধবার বিকেলে ওই বিদায়ী উপজেলা প্রকৌশলী নতুন যোগদানকৃত প্রকৌশলী সানোয়ার হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেন।

আরও পড়ুন: মধুর" মজায় চেয়ার ছাড়তে নারাজ প্রকৌশলী আরিফ

উল্লেখ্য, দাপ্তরিক আদেশে গত ৮ এপ্রিল কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এবং ভূঞাপুর উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেনকে কালিহাতীতে বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, মো. সানোয়ার হোসেন গত ১২ এপ্রিল নির্বাহী প্রকৌশলীর কাছে যোগদান করেন এবং আরিফ হোসেন ১৩ এপ্রিল চকরিয়ায় যোগদান করেন। কিন্তু কাগজ কলমে যোগদান সম্পন্ন হলেও বাস্তবে আরিফ হোসেন কালিহাতীর অফিসিয়াল দায়িত্ব ও চার্জ বুঝিয়ে দিচ্ছিলেন না। অভিযোগ উঠে, বিদায় নেওয়ার আগে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিতেই তিনি সময়ক্ষেপণ করছিলেন।

এই বিষয়ে জানতে চাইলে সদ্য যোগদানকৃত প্রকৌশলী মো. সানোয়ার হোসেন বলেন, আমি লিখিত দায়িত্ব বুঝে পেয়েছি, বৃহস্পতিবার অফিসের সকল স্টাফদের সাথে মিটিং করে কাজ বুঝে নেওয়ার চেষ্টা করছি।

এই বিষয়ে বিদায়ী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন বলেন, বুধবার বিকেলে লিখিত চার্জ হস্তান্তর করে আমি চকরিয়ার পথে রওনা দিয়েছি। তিনি বিভিন্ন প্রকল্পের বিল দিতে ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।

এই বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Shamiur Rahman

Please share your comment:

Related