আর্জেন্টিনার ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা
আর্জেন্টিনার কোচ সাম্পাওলি রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি স্পার্সের এরিক লামেলা এবং পিএসজির হাভিয়ের পাস্তোরে
এফটি বাংলা
সবার মুখেই ছিল এক কথা, ইকার্দিকে হয়তো বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন না কোচ হোসে সাম্পাওলি। সেই সঙ্গে দিবালাও ছিল বাতিলের খাতায়। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে এই দুইজনকে রেখেই ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ সাম্পাওলি।
তবে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি স্পার্সের এরিক লামেলা এবং পিএসজির হাভিয়ের পাস্তোরে।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩৫ সদস্যের দল
গোলকিপার : সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, উইলি কাবালেরো, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওটামেন্ডি, ফেডেরিকো ফার্নান্দেজ, নিকোলাস তালিয়াফিকো, মার্কস রোহো, মার্কস আকুনিয়া, রামিরো ফিউনেস মুরি, ক্রিস্টিয়ান আন্সালদি, এডুয়ার্ডো সালভিও, গার্মান পেজেল্লা।
মিডফিল্ডার : হাভিয়ের মাসচেরানো, এঞ্জেল ডি মারিয়া, এভার বানেগা, লুকাস বিলিয়া, ম্যানুয়েল লানজিনি, জিও লো সেলসো, রিকার্দো সেঞ্চুরিওন, গুইদো পিজ্জারো, লিওনাদ্রো পারেদেস, ম্যাক্সিমিলানো মেজা, এনজো পেরেজ, রড্রিগো বাতালিয়া, পাবলো পেরেজ।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, ডিয়েগো পেরোত্তি, ক্রিস্টিয়ান পাভোন, লাউতারো মার্টিনেজ।
Akhi Malek
