শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। এর আগে, রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তবে তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি।
তারা হলেন ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। এদিকে, শপথ অনুষ্ঠানের শুরুতে কোটা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
শপথ নেওয়া ১৩ উপদেষ্টা হলেন :
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন
১০. ফরিদা আখতার
১১. আ.ফ.ম খালিদ হাসান
১২. নুরজাহান বেগম
১৩. শারমিন মুরশিদ
Shamiur Rahman
