সংলাপের ডাক দিলেন প্রধানমন্ত্রী

Published: 03 August 2024 13:08

শনিবার (৩ আগস্ট) তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে, গণভবনের দরজা খোলা আছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। আমি কোন সংঘাত চাই না

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩ আগস্ট) তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে গণভবনের দরজা খোলা আছে। 

শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।’

রাজনৈতিক সংঘাত নিরসনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এদিকে আজ শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) রাতে এ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

Shamiur Rahman

Related