ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে সাময়িক ত্রুটি

Published: 04 July 2019 21:07

ফেসবুক, ইনস্টাগ্রামে ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কোথাও-কোথাও ছবি, ভিডিও ও ফাইল আপলোড করতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।

ফেসবুক, ইনস্টাগ্রামে ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কোথাও-কোথাও ছবি, ভিডিও ও ফাইল আপলোড করতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই তিনটি প্ল্যাটফর্মই ফেসবুকের মালিকানাধীন।

ফেসবুক জানিয়েছে, এই সমস্যাটি সারিয়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

বিশ্বজুড়ে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কয়েক বিলিয়ন।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবি আপ করতে না পারার এই ভোগান্তির কথা প্রকাশ করতে গিয়ে কোনো-কোনো ব্যবহারকারী প্রতিন্দ্বন্দ্বী সাইট টুইটারকে বেছে নিয়েছেন।

টুইটারে তারা হ্যাশট্যাগ দিয়ে লিখছেন #ফেসবুকডাউন #ইনস্টাগ্রামডাউন #হোয়াটসঅ্যাপডাউন।

গত মার্চ মাসেও ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা দীর্ঘসময় ধরে সমস্যার মুখোমুখি হয়েছিলেন।

Akhi Malek

Related