মা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

Published: 05 August 2024 22:08

‘তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।’

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না।

সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।’

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এই কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, তার মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।

এর আগে আজ দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamiur Rahman

Related