জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি
খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু
রবিবার (৯ অক্টোবর) রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এই আমন্ত্রণ পত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণ পত্র পৌঁছে দেয়া হয়েছে।
গত রবিবার (৯ অক্টোবর) রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এই আমন্ত্রণ পত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
আগামীকাল (১২ নভেম্বর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সুলতান সালাহউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে তিনি এ আমন্ত্রণ পত্র তুলে দেন।
Shamiur Rahman
