প্রতিবন্ধী নাজনীনকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন তারেক রহমান

Published: 13 November 2025 16:11

আগামীকাল শুক্রবার, সকাল ১০.৩০ মিনিটে (১৪ নভেম্বর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যাবেন।

প্রতিবন্ধী নাজনীনকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামের বাসিন্দা কৃষিকাজের দিনমজুর নাছির মন্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীনকে (১৮) সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

আগামীকাল শুক্রবার, সকাল ১০.৩০ মিনিটে (১৪ নভেম্বর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যাবেন।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে সংগঠনটির অন্যান্য উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীন-এর বর্তমান বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার।

এছাড়া নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি তাদের দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন।

Shamiur Rahman

Related