পর্তুগালও ঘোষণা করল ৩৫ সদস্যের প্রাথমিক দল
পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। ৪ জুনের মধ্যে ঘোষণা করবেন ২৩ সদস্যের পূর্ণাঙ্গ দল
এফটি বাংলা
একে একে দল ঘোষণা করছে এবারের রাশিয়া বিশ্বকাপ খেলা দলগুলো। সেই ধারাবাহিকতায় যোগ দিল ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল। কোচ ফার্নান্দো সান্তোস রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। ৪ জুনের মধ্যে ঘোষণা করবেন ২৩ সদস্যের পূর্ণাঙ্গ দল।
২০১৪ বিশ্বকাপ খেলা ১১জন ফুটবলার আছেন পর্তুগালের এই দলে। সেই সঙ্গে গত বছর ফিফা কনফেডারেশন্স কাপে খেলা ১৯জন রয়েছেন ৩৫ সদস্যের এই দলে।
পর্তুগালের ৩৫ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: অ্যান্তোনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিয়া।
ডিফেন্ডার: অ্যান্তুনেস, ব্রুনে আলভেজ, কেডরিক, হোয়াও ক্যান্সেলো, হোসে ফন্তে, লুইস নেতো, মারিও রুই, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরিয়েরো, রিকার্ডো, রোলানদো, রুবেন ডিয়াজ।
মিডফিল্ডার: অ্যাদ্রিয়েন সিলভা, আন্দ্রে গোমেজ, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, রনি লোপেজ, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা, উইলিয়াম।
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, এডার, জেলসন মার্টিন্স, গনক্যালো গুয়েদেস, ন্যানি, পওলিনহো, রিকার্ডো কারেসমা।
Akhi Malek
