পুলিশে বড় রদবদল

Published: 12 September 2024 11:09

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৬ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৬ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
বদলি হওয়া ৪৩ পুলিশ কর্মকর্তার তালিকা দেখতে ক্লিক করুন।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক তিনটি আদেশে এই বদলি করা হয়।

Related