এলজিইডি-ক্রিলিকের লস এন্ড ড্যামেজ মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Published: 09 April 2026 18:04

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর দপ্তরের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আয়োজনে একটি সূচনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর দপ্তরের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক মোঃ আজহারুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় বেলাল হোসেন বলেন, এলজিইডির এই কম্পোনেন্টের আওতায় সাতক্ষীরা, ভোলা ও বরগুনায় তিনটি পাইলট জেলার দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতির ডাটাবেজ এবং ভূ-স্থানিক তথ্যের মাধ্যমে তথ্য-প্রমাণ ভিত্তিক ঝুঁকি শনাক্তকরণ, পরিকল্পনা এবং লক্ষ্যভিত্তিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ন্যাকম-ও-ক্রিডস জেভি এর টিম লিডার প্রফেসর ড. হাসান মাহমুদ দুর্যোগ ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ পদ্ধতি এবং কর্মপরিকল্পনার তথ্য উপস্থাপন করেন।

কর্মশালায় পরিবেশ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পিডব্লিউডি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডসহ বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্তিত থেকে তাদের মতামত প্রদান করেন।

এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মোঃ ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আখতার হোসেন, মোঃ গোলাম মওলা, ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকগণ উপস্থিত ছিলেন।

Shamiur Rahman

Please share your comment:

Related