বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা

Published: 10 March 2026 15:03

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানিটি (বাপকো) দেশটির প্রধান তেল শোধনাগার। এটি দেশটির জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের দিক থেকে প্রথমে বলা হয়েছিল, ইরানি ড্রোন হামলায় তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। লোকজন আহত হয়েছে। পরে তেল শোধনাগারটি থেকে ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়।

বাপকো জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারের সমস্ত চাহিদা সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে এবং সরবরাহ কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকবে, যা সক্রিয় পরিকল্পনার মাধ্যমে সমর্থিত।

Shamiur Rahman

Please share your comment:

Related