ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম বকুলের ইন্তেকাল
শামসুল আলম বকুল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান সিরাজের আপন ছোটভাই। তিনি দীর্ঘদিন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এফটি বাংলা
ফিন্যান্স টুডে পত্রিকার সম্পাদক জনাব মতিউর রহমানের মামা শ্বশুর এবং নির্বাহী সম্পাদক জনাব মোঃ আহসান হাবিবের মেঝ মামা শামসুল আলম বকুল আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর বারডেম হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ফিন্যান্স টুডে পত্রিকার একজন সম্মানিত উপদেষ্টা ছিলেন।
শামসুল আলম বকুল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান সিরাজের আপন ছোটভাই। তিনি দীর্ঘদিন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ক্রান্তিকালে একজন সৎ, সাহসী এবং দক্ষ সংগঠক হিসেবে দলে তার অনেক সুনাম ছিল। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে তাকে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছিল তবু সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকে কর্মীদের সংগঠিত করে শেখ হাসিনার মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
তার এই অকাল প্রয়ানে ফিন্যান্স টুডে পরিবার আজ গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
Shamiur Rahman