খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এই তথ্য জানা গেছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকা আসবেন।
এছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় আসবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (বুধবার) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন। পাশাপাশি ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এর আগে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
Shamiur Rahman
