আইসল্যান্ডেই দুলছে আর্জেন্টিনার ভাগ্য

Published: 26 June 2018 21:06

যদি আর্জেন্টিনা এবং আইসল্যান্ড দুই দলই জয়লাভ করে এবং তাদের গোল সংখ্যাও সমান হয় তবে উভয় দলের শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়গুলোর উপর নির্ভর করবে দ্বিতীয় রাউন্ডের টিকেট। এখন পর্যন্ত আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় হলুদ কার্ড পেলেও

এফটি বাংলা

বিশ্বকাপের ডি গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড।

আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কিনা তা নিয়ে রয়েছে নানা হিসেব-নিকেশ। নাইজেরিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই তাদের। পাশাপাশি ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের উপর তাদের ভাগ্য অনেকটাই নির্ভর করছে।

আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারিয়ে দেয় এবং আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করতে না পারে, তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে।

ক্রোয়েশিয়া আইসল্যান্ডের কাছে পরাজিত হলেও আর্জেন্টিনার জন্য দ্বিতীয় রাউন্ডে যাবার সম্ভাবনা থাকবে যদি তারা নাইজেরিয়াকে দুটির বেশি গোলের ব্যবধানে পরাজিত করতে পারে।

যদি আর্জেন্টিনা এবং আইসল্যান্ড দুই দলই জয়লাভ করে এবং তাদের গোল সংখ্যাও সমান হয় তবে উভয় দলের শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়গুলোর উপর নির্ভর করবে দ্বিতীয় রাউন্ডের টিকেট। এখন পর্যন্ত আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় হলুদ কার্ড পেলেও আইসল্যান্ড দলে হলুদ কার্ড দেখেছে মাত্র একজন খেলোয়াড়।

আইসল্যান্ড আর্জেন্টিনাকে কতটুকু সাহায্য করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

Akhi Malek

Related