পাকিস্তানের সিদ্ধান্তে ক্ষুব্ধ গাভাস্কার, আইসিসিকে দিলেন কড়া বার্তা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের এমন সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের এমন সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কড়া বার্তাও দিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে আইসিসিকে এমন পদক্ষেপ নিতে বলেছেন গাভাস্কার, যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে কেউ সরে দাঁড়ালে, সেটা অব্যশই একটা সমস্যা। যদি আগেভাগে সরে দাঁড়াত, সেটা ভিন্ন ব্যাপার হতো। কিন্তু শেষ মুহূর্তে, টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে এমন কিছু করলে আমার মনে হয়, অবশ্যই আইসিসিকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না তারা (আইসিসি) কী ব্যবস্থা নেবে, কিন্তু আমি মনে করি আরও অনেক বোর্ড যেহেতু আছে, একার সিদ্ধান্তে কিছু হবে না। তবে এমন কিছু করতে হবে, যেন ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে।’
পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি ‘আইনি ব্যবস্থা’ নেবে মনে করছেন গাভাস্কার। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে না খেলতে চাওয়ায় হয়তো আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কিন্তু তার ফল কী হবে আমি বলতে পারছি না। এটা নিশ্চিত যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি খুবই অসন্তুষ্ট।’
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
Shamiur Rahman
