মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ
মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। আগামী দু'এক দিনের মধ্যে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ক
মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। আগামী দু'এক দিনের মধ্যে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিসিএস ৮২ ব্যাচের এই কর্মকর্তা অত্যন্ত মেধাবী, দক্ষ ও সৎ মানুষ হিসেবে পরিচিত। তিনি তার ব্যাচে ফার্স্ট হয়েছিলেন।
চাকরি জীবনে প্রশাসনের বিভিন্ন স্তরে খুবই দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে তাকে অবসরে পাঠানো হয়েছিল। সচিব না হয়ে অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকেই অবসরে গিয়েছিরেন তিনি। ড. ইউনূসের অন্তর্বতীকালীন সরকার ক্ষমতায় এসে আব্দুর রশিদকে শিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। সেখানেই তিনি এখন দায়িত্ব পালন করছেন। মেধাবী এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়েছিলেন। তার যোগ্যতা ও মেধার কোন মূল্যায়ন করা হয়নি। শুধু চাটুকার, দুর্নীতিবাজরা ছিলেন পতিত সরকারের তলপিবাহক।
এদিকে বর্তমান মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছিলেন শেখ হাসিনা সরকারের পেতাত্ত্বা। তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ইতোমধ্যে উত্থাপিত হচ্ছে। তিনি শেখ হাসিনার আশির্বাদপূষ্ঠ হয়েই মন্ত্রী পরিষদ সচিব পদে যোগদান করেছিলেন। দাপুটে একজন কর্মকর্তা হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন মো. মাহবুব হোসেন।
