বিএনপি নেতা খন্দকার আবু আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা
বায়রার ইসি সদস্যরা এই ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা এই ঘটনাকে পেশিশক্তি প্রয়োগ করে বায়রা দখলের ঘৃণ্য প্রচেষ্টা বলে উল্লেখ করেন
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটেছে।
আজ বিকেল ৩টায় বায়রা ভবনে ইসি বৈঠক চলাকালে আমন্ত্রিত না হয়েও অনাকাঙ্খিতভাবে ক্যাডার নিয়ে প্রবেশ করেন এবং ইসি সদস্যদের গালিগালাজ করেন। এক পর্যায়ে ইসি সদস্যদের ওপর হামলা ও ভাঙচুর চালান। এতে বেশ কয়েকজন ইসি সদস্য আহত হয়েছেন। এসময় সাধারণ সদস্যরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
বায়রার ইসি সদস্যরা এই ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা এই ঘটনাকে পেশিশক্তি প্রয়োগ করে বায়রা দখলের ঘৃণ্য প্রচেষ্টা বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ইসি কমিটির সভায় সভায় বাইরের কোন অতিথির প্রবেশের কোন সুযোগ থাকে না ইসি কমিটির অনুমোদন ছাড়া। আমন্ত্রণ ছাড়াই তিনি জোর করে সেখানে প্রবেশ করেন। এবং ইসি সদস্যদের ওপর হামলা করেন।
আসন্ন বায়রার নির্বাচনের রি-শিডিউল নিয়ে আলোচনার জন্য মূলত এই ইসি সভা হচ্ছিল।
Shamiur Rahman
