চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

Published: 18 February 2026 20:02

বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়েছে

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে রোজা শুরু হবে।

ফলশ্রুতিতে, আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্য দিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।

এদিকে, গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।

Shamiur Rahman

Related