রিকশায় চড়ে শপথ নিতে আসলেন হানজালা

Published: 17 February 2026 12:02

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি

রিকশায় চড়ে মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা শপথ নিতে এসেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে খ্যাত বৃৃটিশ বিরোধী আন্দোলনে এক মানবিক নেতার আবির্ভাব ঘটেছিলো বাংলাদেশে। তিনি বৃটিশ বিরোধী আন্দোলনের পথিকৃত হাজী শরীয়তুল্লাহ ফরাজি। ২০৭-২০৮ বছর আগের সেই আন্দোলনের প্রতিধ্বনি এখনও কান পাতলেই শোনা যায়।

আরও পড়ুন: নতুন নেতা হানজালার অভিষেক

সেই মহান নেতার বংশ পরম্পরায় আবির্ভূত হলেন সাইদ উদ্দিন আহমেদ হানজালা। হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ হানজালা। তিনি মাদারীপুর-১ (শিবচর) আসনে আওয়ামী লীগ ও বিএনপির যৌথ প্রচেষ্টাকে ভেঙ্গে দিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রার্থী রিকশা মার্কায় ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার কাছে অল্প ভোটে হারেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। বিএনপির নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পান ৬৪ হাজার ৫২৪ ভোট। আসনটিতে মোট ভোটার ছিলেন সোয়া ৩ লাখের বেশি।

Shamiur Rahman

Related