খালেদা জিয়া ছিলেন আমার আশ্রয়স্থল

Published: 16 January 2026 14:01

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন

টাঙ্গাইল পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশের মানুষের কল্যাণে পতিত সরকারের সাথে আপোষ করেননি। তাকে দেশ থেকে বিতাড়িত করতে শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চেয়েছিল। কিন্তু দেশনেত্রী সব সময় বলেছেন, দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। এই দেশের মানুষই আমার সব কিছু।

টুকু বলেন, বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতো আদর করতেন। তিনি মৃত্যুর আগে গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে আমাকে বলেছিলেন, "টুকু, টাঙ্গাইল-৫ আসন থেকে তোমাকে পাশ করতে হবে ইনশাআল্লাহ।"

উক্ত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Shamiur Rahman

Related