শাপলা চাষে বাড়তি আয়

Published: 09 August 2025 12:08

শাপলার অনেক ঔষুধি গুণাগুণ রয়েছে। শাপলা রক্ত দোষ ও বহুমূত্র রোগে অনেক উপকারে আসে। এছাড়াও শাপলা প্রসাবের জ্বালা পোড়া, আমাশয় ও পেট ফাঁপায় উপকারী

বর্ষার মৌসুমে অনেকের পছন্দের একটি তরকারি শাপলা। গ্রামের মতো শহরেও এর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশের প্রায় সর্বত্র, খাল, বিল, পুকুর, ডোবায় শাপলা পাওয়া যায়। সহজলভ্য শাপলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

শাপলা ফুল আমাদের জাতীয় ফুল। পুকুর, বিল বা জলাশয়ে ফোটা শাপলা ফুল দেখে আমরা বরাবরই অভ্যস্ত। আমাদের দেশের শিশুরা ছোটবেলা থেকে শাপলা ফুল সম্পর্কে জেনে আসে। কিন্তু শহুরে শিশুরা সচরাচর এই ফুল দেখে না। কারণ শাপলা সাধারণত গ্রামে দেখা যায়।

এই শাপলা বর্তমানে বাড়ির চিলেকোঠা বা ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় বা উঠোনে চাষ করা হচ্ছে। এই সময়ে গ্রামের খাল বিলে প্রচুর শাপলা দেখা যায়।

শাপলা বহু প্রজাতির হয়ে থাকে। রঙ্গিন শাপলা দেখতে মনোমুগ্ধকর। শাপলার অনেক ঔষুধি গুণাগুণ রয়েছে। শাপলা রক্ত দোষ ও বহুমূত্র রোগে অনেক উপকারে আসে। এছাড়াও শাপলা প্রসাবের জ্বালা পোড়া, আমাশয় ও পেট ফাঁপায় উপকারী।

শাপলার অন্যান্য ব্যবহার

শাপলাকে শুধু সবজি হিসেবে খাওয়া হয় তা নয় শাপলার ফলগুলো পাকলে ফেটে যায়। ফলের মধ্যে থাকে কাল ও বাদামী রঙের অসংখ্য বীজ। এই বীজ রোদে শুকিয়ে গরম বালু দিয়ে আগুনে ভেজে খই তৈরি করা যায়। ইলিশ ও চিংড়ি মাছের সাথে রান্না করলে অতুলনীয় স্বাদ পাওয়া যায়।

শাপলা না‌রি‌কেল চিং‌ড়ির‌ দি‌য়ে দারুন সুস্বাদু একটা রে‌সি‌পি হয়, তাছাড়া শাপলা, নারিকেলের দুধ ও ই‌লিশ দি‌য়েও আ‌রেকটা রে‌সি‌পি হয়। আম্মু জী‌বিত থাক‌তে প্রতি মৌসু‌মে রে‌সি‌পি দু‌টো বাসায় রান্না হ‌তো, আ‌জও চোখ বন্ধ কর‌লে ঘ্রান ও স্বাদ দু‌টোরই ফ্লেভার পাই।

গুনিজনেরা বলে শাপলাতে নাকি সামান্য পরিমানে মধু থাকে যা আহরণে মৌমাছি ছুটে আসে। আর মৌমাছি যদি কোন বাগানে আসা যাওয়া করে তাহলে নাকি সেই বাগানের অন্যান্য গাছে পরাগায়ন ভাল হয়। বাগান ফুলে ফলে ভরে উঠে।

সুতরাং, আসুন সবাই শাপলা লাগাই কেননা কম বেশী সারাবছরই এতে ফুল থাকে। যা সারা দিন ব্যাপী এর সৌন্দর্য বিলিয়ে যায়। অল্প খরচে শাপলা চাষ করে আপনিও লাভবান হতে পারেন। নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করে চারা সংগ্রহ এবং পরামর্শ নিয়ে চাষ করা যায়।

Shamiur Rahman

Related